ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিগত ১৭ বছরে যা হয়েছে আগামী দিনে তা হবে না, সরকারী কাজে কোনো চুরি হবে না-বরকত উল্লাহ বুলু শত্রুতার জেরে ধ্বংস করা হয়েছে ২৪ একর জমির তরমুজ মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টা, অভিযুক্ত শিক্ষক কারাগারে বসতঘরের পানির ট্যাংকে ডিজেল, অভিযানে জব্দ ৭৫০ লিটার মোটরসাইকেলের তেল আনতে গিয়ে বাড়ি ফেরা হলোনা তরুণের মা-বোনের সমভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার-৫ হাতিয়ায় ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার-২ সুগন্ধা পরিবহনের চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু

সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, হসপিটালে নেওয়ার পর শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে অটোরিকশা আরোহী তানু নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মা কুলসুম ও মামা মিল্লাতসহ তিন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সোনাপুর-মাইজদী সড়কের উত্তর সোনাপুরে কারামতিয়া আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন: লিবিয়ায় বাংলাদেশী যুবককে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়,

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টার দিকে উপজেলার সোনাপুর সিএনজি স্টেশন থেকে একটি যাত্রীবাহী সিএনজি জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে সোনাপুর-মাইজদী সড়কের উত্তর সোনাপুরে কারামতিয়া আলিয়া মাদরাসার সামনে পৌঁছলে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা সুগন্ধা পরিবহনের একটি বাস ডানে মোড় নিয়ে চলতে শুরু করলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা খায়। এতে শিশু তানু ও তার মাসহ আরও তিন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে অটোরিকশা সিএনজি অটোরিকশা মালিক সমিতির অফিসে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন: প্রকাশ্যে গাঁজা-ইয়াবা সেবনের দায়ে ৩ যুবকের কারাদন্ড

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, হসপিটালে নেওয়ার পর শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৪২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫