ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার

বেশি ভাড়া নেওয়াযর অভিযোগে বগুড়ায় শ্যামলী পরিবহনকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০ ৬৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক::

যাত্রীদের কাছ থেকে সরকারের বেঁধে দেওয়া ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করায় বগুড়ায় শ্যামলী পরিবহনের একটি বাসের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম গতকাল মঙ্গলবার দুপুরে ওই আদালত পরিচালনা করেন।

করোনার সংক্রমণ ঠেকানোর জন্য দুই মাসেরও বেশি সময় ধরে গণপরিবহন বন্ধ রাখার পর গত ১ জুন থেকে তা আবার চালু হয়। তবে সরকারের পক্ষ থেকে পরিবহন মালিক-শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। প্রতিটি বাসে নির্ধারিত আসনের ৫০ শতাংশ যাত্রী পরিবহন করতে বলা হয়। যাত্রী কমে যাওয়ায় পরিবহন মালিক-শ্রমিকদের যাতে লোকসান গুনতে না হয়, এজন্য যাত্রীদের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর জন্য বিআরটিএ’র পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, দূরপাল্লার বাসগুলোতে সরকারের বেঁধে দেওয়া ভাড়া আদায় করা হচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণের জন্য শহরের ছিলিমপুর এলাকায় প্রথম বাইপাস সড়কে আদালত বসানো হয়।

তিনি বলেন, নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসকে দুপুর সাড়ে ১২টার দিকে থামানো হয়। এরপর বাসটির ভেতের বসা যাত্রীদের কাছ থেকে টিকিট নিয়ে দেখা যায়, তাদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত এমনকি শতভাগ বেশি টাকা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নওগাঁ থেকে ঢাকার ভাড়া আগে ছিল ৪০০ টাকা। ৬০ শতাংশ ভাড়া বেশি ধরে এখন ৬৪০ টাকা নেওয়ার কথা। কিন্তু একজন যাত্রীর টিকিটে দেখা গেছে, তার কাছ থেকে ৮০০ টাকা ভাড়া নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, সরকারের বেঁধে দেওয়া ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগটি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বেশি ভাড়া নেওয়াযর অভিযোগে বগুড়ায় শ্যামলী পরিবহনকে জরিমানা

আপডেট সময় : ০৪:১৭:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০