ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

মসজিদ খোলা আছে, খতম তারাবিও হবে: ধর্ম প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ১৪৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, দেশের সব মসজিদ খোলা আছে, খোলা থাকবে এবং তারাবিও হবে। রবিবার (২৬ এপ্রিল) এক ভিডিও বার্তায় করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে রমজান মাসে মসজিদ খোলা রাখা ও তারাবির নামাজের বিষয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘মসজিদ বন্ধ না। আমরা বলেছিলাম, ওয়াক্তের নামাজে ৫ জন ও জুমার নামাজে ১০ জন উপস্থিত থাকবেন। জুমার নামাজে যে শর্ত মেনে ১০ জন থাকবেন, সে শর্ত মেনে এশার ও তারাবির নামাজের সময় ১০ জন মুসল্লি ঠিক করবেন। ২ জন কোরআনে হাফেজ সম্পূর্ণরূপে খতম তারাবি পড়বেন। খতম তারাবি বন্ধ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘যে সব স্থানীয় মসজিদে কমিটি খতম তারাবি পড়তে চান, অবশ্যই সব মসজিদ খোলা আছে খোলা থাকবে, তারাবি হবে তবে সংক্ষিপ্ত হবে। কারণ বাইরে থেকে কোনো অসুস্থ কেউ এলে তার মাধ্যমে অন্যরা সংক্রমিত হয়ে জীবন ঝুঁকিতে পড়তে পারেন। মানুষের জীবনরক্ষার্থেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মসজিদ খোলা আছে, খতম তারাবিও হবে: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০