ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরার শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেফতার জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর নোয়াখালীতে যৌথ অভিযানে ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার শামছুল ইসলাম নোয়াখালীতে চো’র আখ্যা দিয়ে প্র/তিব/ন্ধী যুব’ককে পি/টি/য়ে হ/ত্যা, আটক-৪ কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর

জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

জয়পুরহাটে এবার ৩০৯ টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে এ উৎসব উদ্‌যাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এসআরবি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জয়পুরহাট পৌরসভার মাদারগঞ্জ দুর্গামন্দিরসহ জেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক। এ সময় তিনি মাদারগঞ্জ দুর্গামন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে উপহারসামগ্রী তুলে দেন।

পরিদর্শন শেষে মন্দির প্রাঙ্গণে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা নিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক সাংবাদিকদের বলেন, এসআরবি সদস্যরা পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়া নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় এসআরবি সর্বদা প্রস্তুত আছে।

এ সময় উপস্থিত ছিলেন এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের কোম্পানি অধিনায়ক সাইদ আনোয়ার রাহি, স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. নুরুল হুদা এবং মাদারগঞ্জ দুর্গামন্দির কমিটির সভাপতি অমিত কুমার চৌধুরীসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর

আপডেট সময় : ০৬:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬