ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড সুবর্ণচরে সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কি’শোর দিনমজুরের হাতিয়ায় শি/শু ধ/র্ষ’ণ চেষ্টার অভিযোগে ত/রু-ণ গ্রেপ্তার কবিরহাটে প্রবাসী উদ্যোক্তার দুই খামার লুটপাট ও দখলের অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ত্রিশাল অক্সফোর্ড কিন্ডারগার্টেনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হাতিয়াতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ টন লাল চিনি জব্দ সাতক্ষীরার শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেফতার জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর নোয়াখালীতে যৌথ অভিযানে ৪ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

সুবর্ণচরে সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কি’শোর দিনমজুরের

সুবর্ণচর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে সিম খেতের ঘাস পরিষ্কার করার কাজ করতে গিয়ে মো. সাহেদ (১৭) নামে এক কিশোর দিনমজুরের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর নোমান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহেদ একই গ্রামের মো. খলিলের ছেলে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

নিহতের মামা জাকের আহমেদ জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের মনির নামে এক ব্যক্তির সিম খেতে ঘাস পরিষ্কারের কাজ শুরু করেন সাহেদ। সকাল ১০টার দিকে খেতের মালিকের স্বজনেরা তার জন্য নাশতা নিয়ে যান। এ সময় তারা সাহেদকে খেতের মধ্যে হাঁটুপানিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি সাহেদকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের প্রাথমিক ধারণা, কাজ করার সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সুবর্ণচরে সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কি’শোর দিনমজুরের

আপডেট সময় : ০৮:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬