ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
শিক্ষা সফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল বাস, শিক্ষকসহ নিহত ২ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী কালিগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চাটখিল-সোনাইমুড়ীতে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৭ নভেম্বরের চেতনা হোক গণতন্ত্র, জাতীয় ঐক্য ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়: নোবিপ্রবি উপাচার্য সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোবিপ্রবিতে অ্যালামনাই ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত অজ্ঞাত পিকআপের সাথে মোটরসাইকেল দূর্ঘনায় আহত বাহার উদ্দিন আক্কেলপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড নোয়াখালীতে সিএনজিতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও সহযোগী গ্রেপ্তার

কালিগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৮:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায়,অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা: শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কৃষকদলের সভাপতি রোকনুজ্জামান প্রমুখ।বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের ইতিহাসে দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা জুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কালিগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় : ০৮:৩৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬