ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

জনসাধারণের কাছে স্পষ্টভাবে নির্ভরযোগ্য তথ্য পৌঁছানো সাংবাদিকদের প্রধান দায়িত্ব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১ ৫৯২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেস্ব প্রতিবেদক:

সঠিক তথ্য ছাড়া করোনা সংক্রান্ত কোন সংবাদ গনমাধ্যমে প্রচারিত না হয় সে ব্যাপারে সাংবাদিকদেরকে আরো বেশি যত্নশীল হতে হবে। অনেক বেশি সতর্ক থাকতে হবে কাভিড-১৯ বিষয়ে সংবাদ প্রচারে। জনসাধারণের কাছে স্পষ্টভাবে নির্ভরযোগ্য তথ্য পৌঁছানো সাংবাদিকদের প্রধান দায়িত্ব।

আজ শনিবার অনলাইনে জুম সংযোগের মাধ্যমে অনুষ্ঠিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। চট্রগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী ফেনী জেলার অর্ধশতাধিক কর্মরত সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি’র (জেএইচইউ), সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (সিসিপি) ও উজ্জীবন কর্মসূচির যৌথ উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দেশের ৮ বিভাগের ৫০০ সাংবাদিককে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষন দেয়ার কর্মসূচী গ্রহন করেছে। তারই ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনে চট্রগ্রাম বিভাগের তিন জেলায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়।

কোর্সটির সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করছেন উজ্জীবন বাংলাদেশ এর চীফ অব পার্টি ডা: কাজি ফয়সাল মাহমুদ ও সমন্বয় করছেন আউটরিচ কর্মকর্তা এএফএম ইকবাল। বিএমএসএফ-এর মহাসচিব খায়রুজ্জামান কামালের সার্বিক তত্বাবধানে প্রকল্পটি সমন্বয় করছেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর মিডিয়া রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ সফি।

প্রশিক্ষণ কর্মশালায় দায়িত্বশীল সাংবাদিকতা, কোভিড-১৯ এর উপসর্গ, রোগ নির্ণয়ের পদ্ধতি, কোভিড সম্পর্কে মিথস বা গুজব, ভ্যাকসিনের ব্যবহার সহ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় অন্যাদের মধ্যে উজ্জীবনের টেকনিক্যাল এ্যাডভাইজার ডা. তাজকেরা নুর লিপি,
জাতীয় প্রেসক্লাবে নির্বাহী পরিষদের সদস্য সিনিয়র সাংবাদিক শাহানাজ পলি, ফেনীর সিনিয়র সাংবাদিক আবু তাহের, আতাউর সজল, কুমিল্লার সাইয়িদ মোহাম্মদ পারভেজ, আবদুল মোতালেব, মো. জালাল উদ্দিন, নোয়াখালীর আবু নাসের মনজু, আকবর হোসেন সোহাগ ও সুমন ভৌমিক প্রমুখ আলোচনায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

জনসাধারণের কাছে স্পষ্টভাবে নির্ভরযোগ্য তথ্য পৌঁছানো সাংবাদিকদের প্রধান দায়িত্ব

আপডেট সময় : ০৭:২৯:১১ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১