ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংবাদ প্রকাশ করায় কিশোর গ্যাংয়ের সদস্য কর্তৃক নোয়াখালী চ্যানেল এস ও দৈনিক সকালের সময়, ডেইলি অবজারভার এর প্রতিনিধি মোঃ ইমাম উদ্দিন সুমনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক কিশোর গ্যাং সদস্যদের দেওয়া পোস্ট ঘিরে এলাকায় আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। নিজের নিরাপত্তা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবুল ইসলাম শাহিন, মেহেরাজ উদ্দিন রাজু নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিক ইমাম উদ্দিন সুমনকে উদ্দেশ করে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়, “সুবর্ণচরের হলুদ সাংঘাতিক সুমন তাড়াতাড়ি দেখা কর, না হলে তোরে যেখানে পামু তোর ক্যামেরার স্ট্যান্ড তোর পিঁছন দিয়ে ভরে দিমু, বাইঞ্চোদরা চাটুকারিতা আর চাটাচাটি করি কয়দিন চলবি আমি দেখবো।”

পোস্টটির নিচে আরও লেখা হয়, “বিঃদ্রঃ কিছুক্ষণ আগে সোনাপুর ধরছিলাম হালা আমাকে দাঁড় করিয়ে রাখি পালায় গেছে।”

এদিকে মেরাজ উদ্দিন রাজু নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাংবাদিক সুমনকে নিয়ে লেখা হয়েছে, “হলুদ সাংবাদিক সুমন সোনাপুর জিরো পয়েন্ট থেকে আমাদের দুইজনকে দেখে দৌঁড় দিলো কেন বুঝলাম না, সাকিবুল ইসলাম শাহিন কিছু কর”—এমন বক্তব্য দেখা যায় পোস্টটিতে।

অন্যদিকে সাংবাদিক ইমাম উদ্দিন সুমন নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, “সংবাদ প্রকাশ করায় কিশোর গ্যাংয়ের পোলাপান আমাকে হত্যার হুমকি দেয়, এ জন্যই কি তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে” তিনি আরও উল্লেখ করেন, ঘটনার সঙ্গে তার কয়েকজন সহকর্মী জড়িত এবং তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

সুমন তার পোস্টে স্পষ্ট করে বলেন, তিনি তার সহকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিতে চান না। বরং যারা তাকে হত্যার পরিকল্পনা করছে এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

নোয়াখালীসহ সারা দেশে সাংবাদিকদের প্রকাশ্যে এ ধরনের হুমকি দেওয়ার অভিযোগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক আক্রমণাত্মক বক্তব্যের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগগুলো খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হুমকির সঙ্গে জড়িতদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং রাতে নোয়াখালীর চরজব্বর থানা পুলিশের অভিযানে মোবাইল ফোনে জুয়া খেলা, গভীর রাত পর্যন্ত অযথা ঘোরাফেরা, পড়াশোনা বাদ দিয়ে বাজারে আড্ডা দেওয়াসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত একদল কিশোরকে আটক করা হয়। আটককৃতদের অধিকাংশই শিক্ষার্থী হওয়ায় তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান এবং চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে আটক কিশোরদের শপথ পড়িয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। এই ঘটনায় সংবাদ করায় অপরাধীরা ক্ষিপ্ত হয়ে এখন সাংবাদিককে টার্গেট করেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সাংবাদিক ইমাম উদ্দিন সুমন ফোন কলে জানিয়েছেন, তবে তিনি লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, যদি শপথ পড়ানো ওদের মধ্যে কেউ হুমকি দাতা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে আলাপ করে ব্যবস্থা নেওয়া হবে, কারণ তাদেরকে ভালো হওয়ার জন্য সুযোগ দেওয়ার পরেও এমন কান্ড করে থাকে তাহলে তাদের আর কোন সুযোগ দেওয়া হবেনা বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আপডেট সময় : ০৮:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬