ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নোয়াখালীতে সেনাবাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১ ৭৩৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সার্বিক কার্যাবলী বিধিনিষেধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা সেনানিবাসের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে দলমতের উর্ধ্বে উঠে কাজ করতে হবে। সকলকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি সামাজিক দূরত্ব, মাস্ক পরা এবং বিধিনিষেধ মানাতে সচেতন করার আহবান জানান।

এসময় কুমিল্লা সেনানিবাসের ষ্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার মো. শাহীন ইকবাল সহ উর্ধ্বতন সেনা অফিসার সহ জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, চৌমুহনী পৌর মেয়র খালেদ সাইফুল্যাহ সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ৩৩ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কুমিল্লার পক্ষ থেকে নোয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগকে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নোয়াখালীতে সেনাবাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১