ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
  • আপডেট সময় : ০৯:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ২রা মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে নির্ধারিত কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের সব কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আরো পড়ুন: সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু

বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়সহ মাঠপর্যায়ের সকল কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

আরো পড়ুন: জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ

এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ২রা মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়। পরে এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়, ‘ভোটারদের শক্তি গণতন্ত্রের মুক্তি’।

আরো পড়ুন: পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দিবসটি উদযাপনে কেন্দ্রীয়সহ সারাদেশে ৫৭০টি কমিটি গঠন করার পাশাপাশি সারাদেশে বিস্তারিত কর্মসূচি আয়োজনের পরিকল্পনা নেয় ইসি।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং নাগরিকদের ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ২রা মার্চ দেশে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়। ২০১৯ সাল থেকে দিবসটি পালন করে আসছে নির্বাচন কমিশন।

আরো পড়ুন: সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

ইসি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিল করে বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিলসহ অফিস সময়ের পরও দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে ইসি। ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা এক আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

আরো পড়ুন: শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

এতে বলা হয়, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা-কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। সচিবালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, সরকারি পরিবহন পুলের গাড়ি চালক এবং দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মীরাও এই নির্দেশনার আওতায় থাকবেন।

আরো পড়ুন: কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ

এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরে থাকা নিরাপত্তা ও প্রটোকল কাজে নিয়োজিত বাহিনীগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসির নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যদের তপশিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সার্বক্ষণিক স্ব-স্ব দায়িত্ব পালন করতে বলা হয়েছে। আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস

আপডেট সময় : ০৯:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬