ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

সমতা-ন্যায়বিচারের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব: পুতুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১ ২৫২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ক্যারিয়ার যে তৃণমূল থেকে শুরু করা, সেটা অনেকে ভুলে যান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।

প্রধানমন্ত্রীকন্যা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু কতো তৃণমূল থেকে তার সংগ্রাম শুরু করেছিলেন আজ অনেকই তা ভুলে যান। তার রাজনৈতিক ক্যারিয়ার যে তৃণমূল থেকে শুরু করা সেটাও অনেকে ভুলে যান।
রোববার ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব শান্তি সম্মেলনে নিয়ে ‘পিস থ্রো ইন্ট্রা-ফেইথ ডায়লগ: কালচার অ্যান্ড হেরিটেইজ’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদ বলেন, বঙ্গবন্ধু সংলাপে বিশ্বাসী ছিলেন। তিনি সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন। তিনি সবসময় শান্তি চাইতেন। তিনি বিশ্বাস করতেন শান্তি অর্জন হলে সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

সমতা ও ন্যায়বিচারের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রীকন্যা বলেন, সমতা ও ন্যায়বিচারের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। সমাজে শান্তি প্রতিষ্ঠায় সবার অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

শনিবার ঢাকায় শুরু হয় দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এদের মধ্যে ৫৯ জন প্রতিনিধি সশরীরে যোগ দিয়েছেন। আর ৪০ জন প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নিয়েছেন। আজ (রোববার) ছিল সম্মেলনের সমাপনী দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সমতা-ন্যায়বিচারের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব: পুতুল

আপডেট সময় : ১১:১৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১