ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

আবারো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১ ৩২৬৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক সপ্তাহ দাম বাড়ার পর গেলো সপ্তাহে বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম কমেছে। এর আগে টানা ছয় সপ্তাহ কমার পর গত সপ্তাহের আগের সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম বাড়ে।

গত এক সপ্তাহে অপরিশোধিত তেলের পাশাপাশি ব্রেন্ট ক্রুড অয়েল ও হিটিং অয়েলের দাম কমেছে। এর মধ্যে অপরিশোধিত তেলের দাম কমেছে দুই শতাংশের ওপরে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমেছে আড়াই শতাংশের ওপরে। আর হিটিং অয়েলের দাম কমেছে প্রায় দেড় শতাংশ।

বিশ্ববাজারে তেলের এই দাম কমার আগে এক সপ্তাহে দামে বড় উত্থান হয়। গত সপ্তাহের আগের সপ্তাহে অপরিশোধিত তেলের দাম বাড়ে প্রায় ৯ শতাংশ। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বাড়ে প্রায় ৮ শতাংশ। আর হিটিং অয়েলের প্রায় সাড়ে ৭ শতাংশ দাম বাড়ে।

অবশ্য তার আগে টানা ছয় সপ্তাহ দরপতনের মধ্যে থাকে জ্বালানি তেল। আর ছয় সপ্তাহের পতনের আগে বিশ্ববাজারে তেলের দামে বড় উত্থান হয়। এতে সাত বছরের মধ্যে সর্বোচ্চ দামে উঠে আসে তেল।

বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার প্রেক্ষিতে গত ৩ নভেম্বর দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় সরকার। ওই দিন রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা করে বাড়িয়ে বিজ্ঞপ্তি দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বগতির কারণে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ তেলের দাম সমন্বয় করছে। গত ১ নভেম্বর ভারতে ডিজেলের বাজারদর লিটারপ্রতি ১২৪ দশমিক ৪১ টাকা বা ১০১ দশমিক ৫৬ রুপি ছিল। আর বাংলাদেশে ডিজেলের মূল্য প্রতি লিটার ৬৫ টাকা অর্থাৎ ৫৯ দশমিক ৪১ টাকা কম।

আরও বলা হয়, বর্তমান ক্রয়মূল্য বিবেচনা করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ডিজেলে লিটারপ্রতি ১৩ দশমিক ০১ টাকা কমে বিক্রি করছে। অন্যদিকে ফার্নেস অয়েল বিক্রি করছে লিটারপ্রতি ৬ দশমিক ২১ টাকা কমে। এতে করে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান করছে বিপিসি। অক্টোবর মাসে বিভিন্ন গ্রেডের পেট্রোলিয়াম পণ্য বর্তমান দামে সরবরাহ করায় বিপিসির মোট ৭২৬ কোটি ৭১ লাখ টাকা লোকসান হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবারো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

আপডেট সময় : ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১