ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ফাইজারের মুখে খাওয়ার করোনার ওষুধ অনুমোদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ ৫৩০২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা চিকিৎসায় একটি মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। ফাইজারের তৈরি প্যাক্সলোভিড নামের ওষুধটি করোনা আক্রান্ত ১২ বছরের বেশি বয়সী রোগীরা বাড়িতে থেকেই সেবন করতে পারবেন।

এটি করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ। স্থানীয় সময় বুধবার এফডিএ এ অনুমোদনের কথা জানায়।

এফডিএর অনুমোদনের পর ফাইজারের চেয়ারম্যান ও সিইও এক বিবৃতিতে বলেছেন, ‘এই থেরাপি রোগীদের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া কমাবে। এটি আমাদের করোনা চিকিৎসার পদ্ধতিই বদলে দেবে। চিকিৎসা ব্যবস্থার ওপর তৈরি হওয়া চাপও কমে আসবে।’

সিএনএনের খবরে জানানো হয়েছে, নিরমাট্রেলভির এবং রিটোনাভির নামে দুটি ওষুধের সমন্বয়ে ফাইজার নতুন এ ওষুধটি তৈরি করেছে। সর্বশেষ প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ওষুধটি হাসাপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকি কমাতে পারে ৮৯ শতাংশ পর্যন্ত।

নভেম্বর মাসে বাইডেন প্রশাসন ৫ দশমিক ২৯ বিলিয়ন ডলার খরচে এ ওষুধের ১০ মিলিয়ন ডোজ কেনার ঘোষণা দেয়।

ফাইজারের নতুন এ ওষুধ দিনে দুইবার তিনটি করে মোট ৫ দিন খেতে হবে। সে হিসেবে একজন রোগীকে ডোজ পূর্ণ করতে মোট ৩০টি ওষুধ খেতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে ফাইজারের মুখে খাওয়ার করোনার ওষুধ অনুমোদন

আপডেট সময় : ০২:৫০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১