কবিরহাটে ‘ইসলামীয়া হাসপাতাল’-এর উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৫৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাটে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষে ‘ইসলামীয়া হাসপাতাল’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় হাসপাতাল প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ চিকিৎসা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
হাসপাতালের চেয়ারম্যান মিজানুর রহমান বিএসসি-র সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক আরাফাতের রহমান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার দেবনাথ, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোমিত ফয়সাল প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, ইসলামীয়া হাসপাতাল চালুর মাধ্যমে কবিরহাট ও আশপাশের এলাকার সাধারণ মানুষ হাতের নাগালে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।











