ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

ঢাকায় পৌঁছেছে হাদিসুরের মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২ ৩৩৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে অলভিয়া বন্দরে আটকে পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ আজ দুপুরে ঢাকায় পৌঁছেছে। সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টায় তার্কি এয়ারলাইনসের একটি কার্গো ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় পৌঁছে। এসময় বিমানবন্দরে তার স্বজনরা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (১৩ মার্চ) আবহাওয়াজনিত কারণে ফ্লাইট বাতিল হয়েছিল। রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানান, ইস্তাম্বুলে ভারী তুষারপাতের কারণে ঢাকাগামী হাদিসুরের মরদেহবাহী ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দেন। এরপর থেকে দেশেটিতে রুশ সেনারা আক্রমণ চালানো শুরু করে। নিরাপত্তার কথা ভেবে ‘বাংলার সমৃদ্ধি’জাহাজটি অলভিয়া বন্দরে নঙ্গর করে থাকে। কিন্তু গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ রকেট হামলার শিকার হয়। ওই সময়ে নিহত হন নাবিক হাদিসুর।

পরদিন ৩ মার্চ জাহাজটি থেকে জীবিত ২৮ নাবিক ও নিহত হাদিসুরের মরদেহ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর ওই ২৮ নাবিককে ইউক্রেন থেকে মালদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যায় সেখানকার বাংলাদেশ দূতাবাস। গত ৯ মার্চ রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রোমানিয়ায় অবস্থান করা ২৮ নাবিককে বাংলাদেশে নিয়ে আসা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকায় পৌঁছেছে হাদিসুরের মরদেহ

আপডেট সময় : ০২:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২