ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

ইতিহাস গড়তে টাইগারদের দরকার ২৭৪ রান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২ ৩১৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২৭৪ রানে অলআউট করেছে সফরকারী বাংলাদেশ। টাইগারদের বোলিং তোপে ২০৪ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস। প্রথম ইনিংসের ৬৯ রানের লিডসহ বাংলাদেশের সামনে ২৭৪ রানের লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে কখনও টেস্ট জিততে পারেনি বাংলাদেশ দল। এখন তৈরি হয়েছে সেই সুযোগ। ডারবানের কিংসমিডে ম্যাচের শেষ ইনিংসে ২৭৪ রান করতে পারলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানোর গৌরব অর্জন করবে বাংলাদেশ।

চতুর্থ দিনে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনে অপরাজিত থাকা দুই ওপেনার ডিন এলগার ও সারেল এরউইয়ের ব্যাটে স্বাগতিকদের লিড শতরান ছাড়ায়। তবে এরইউকে ফিরিয়ে ৪৮ রানের জুটি ভাঙেন এবাদত। ১৯তম ওভারের তৃতীয় বলে বাংলাদেশ এলবিডব্লিউর আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। তবে রিভিউ নেওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় আম্পায়ারকে। ৮ রানে সাঝঘরে ফেরেন এরউই।

সারেল এরউই ফিরে যাওয়ার পর এলগারকে সঙ্গ দেন কিগান পিটারসেন। একপ্রান্তে থেকে থিতু হয়ে ৭৩ বলে ৬ চারে অর্ধশতক তুলে নেন এলগার। এ দুই ব্যাটারের জুটিতে প্রথম সেশনে ১০৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। এরপর দ্বিতীয় সেশনের শুরুতেই উইকেটের দেখা পান তাসকিন। দুইবার জিবন পাওয়া এলগারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ১০২ বলে ৬৪ রান করে বিদায় নেন প্রোটিয়া অধিনায়ক।

এলগারের বিদায়ের পর বেশিক্ষণ থিতু হতে পারেননি কিগান পিটারসেনও। দীর্ঘ সময় ধরে উইকেট নেওয়ার চেষ্টায় থাকা মেহেদি হাসান মিরাজ ৪৩তম ওভারে এসে তাকে ফেরালেন। জয়ের হাতে ক্যাচ তুলে ৮৫ বলে ৩৬ রানে বিদায় নেন প্রোটিয়া ব্যাটার। পরের ওভারেই টেম্বা বাভুমাকে নিজের দ্বিতীয় শিকার বানান এবাদত। ইয়াসিরের দারুণ ক্যাচে মাত্র ৪ রানেই প্যাভিলিয়নে ফেরেন বাভুমা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইতিহাস গড়তে টাইগারদের দরকার ২৭৪ রান

আপডেট সময় : ০৯:৩৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২