ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

চাটখিলে লাল পতাকা হাতে সহপাঠীদের বিক্ষোভে বন্ধ হলো কিশোরীর বাল্য বিয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২ ৬৮৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে স্কুলের সহপাঠীদের বিক্ষোভে এক কিশোরীর (১৩) বাল্য বিবাহ পন্ড করে দিয়েছে প্রশাসন। বুধবার (২২ জুন) দুপুরের দিকে উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা বলেন, বদলকোট ইউনিয়নের দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ে হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই কিশোরীর সহপাঠীরা তার বিয়ের খবর শুনে লাল পতাকা হাতে ওই কিশোরীর বাল্য বিবাহ বন্ধের দাবিতে তার বাড়িতে বিক্ষোভ করে।

ইউএনও আরো জানায়, এরপর থানা-পুলিশের কয়েকজন সদস্য নিয়ে কনের বাড়িতে উপস্থিত হই। ভ্রাম্যমাণ আদালত কম বয়সে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে কনের বাবাকে ২ হাজার ও বরের পক্ষকে ৮ হাজার টাকা অর্থদ- করা হয়। মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না, মর্মে মুচলেকা দেন তাঁর পরিবার।

এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, মানুষ আরও সচেতন হলে বাল্যবিবাহ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। একই সঙ্গে উপস্থিত সকলকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করার সাথে সাথে বাল্য বিবাহের ঘটনা ঘটলে তাকে অবহিত করার অনুরোধ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চাটখিলে লাল পতাকা হাতে সহপাঠীদের বিক্ষোভে বন্ধ হলো কিশোরীর বাল্য বিয়ে

আপডেট সময় : ০৮:২০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২