ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাটখিলে জুয়ার আসর থেকে গ্রেফতার সাবেক ইউপি চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২ ৬৬০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলায় জুয়ার আসর থেকে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত সাবেক ইউপি চেয়ারম্যানের নাম তৌহিদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এবং একই ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রোববার রাতে তাকে একটি জুয়ার আসর থেকে চাটখিল থানার পুলিশ গ্রেফতার করে।

এসব তথ্য নিশ্চিত করে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বলেন, তাকে একটি জুয়ার আসর থেকে গ্রেফতার করে পুলিশ। পরে জুয়া আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই সময় পুলিশ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চাটখিলে জুয়ার আসর থেকে গ্রেফতার সাবেক ইউপি চেয়ারম্যান

আপডেট সময় : ০৯:৫৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২