ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলেজ অধ্যক্ষের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২ ৬৩৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া কলেজের অধ্যক্ষ মো. মহি উদ্দিনের (৫৫) ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মাইন উদ্দিন শাহীন (৪৮) চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের সুন্দরপুর এলাকার তপদার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।

রোববার (৩১ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শনিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাটখিল বাজারের সিএন্ডবি রাস্তা সংলগ্ন সততা অটো দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই ভুক্তভোগী অধ্যক্ষ বাদী হয়ে চাটখিল থানায় অভিযুক্ত মাইন উদ্দিন শাহীনের (৪৮) বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শনিবার রাতেই আসামিকে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের সুন্দরপুর এলাকার তপদার বাড়ি থেকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে চাটখিল বাজারের একটি দোকান থেকে সোমপাড়া কলেজের প্রয়োজনীয় বৈদ্যুতিক মাল ক্রয় করে ফেরার পথে সন্ত্রাসী শাহিন অধ্যক্ষ মহি উদ্দিনের পথ রোধ করে এলোপাতাড়ি কিল, ঘুষি দিয়ে জখম করে। এরপর শাহীনের হাতে থাকা লোহার রেঞ্জ দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। শেষে হামলাকারীরা তার পরিহিত জামা কাপড় ছিঁড়ে পকেট থেকে দশ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা হামলার শিকার অধ্যক্ষের শৌরচিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বলেন, এ ঘটনায় হামলার শিকার অধ্যক্ষ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কলেজ অধ্যক্ষের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার-১

আপডেট সময় : ০৮:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জুলাই ২০২২