ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছয় বৎসর পর মামলার রায়, শিশু অপহরণকারীর যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ ৭৪১৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে শিশু অপহরণ করার অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

দন্ডপ্রাপ্ত আবুল বাশার (৪০) লক্ষীপুর জেলার কমলনগর থানার চর পাগলা গ্রামের সাবু মিকার ওরফে সফি উল্যার ছেলে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত ১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে আদালতে আসামি অনুপস্থিত ছিল।

আদালতের পাবলিক প্রশিকিউটর (পিপি) মামুনুর রশীদ লাভলু জানান, আবুল বাশার চাটখিল উপজেলার দৌলতপুর গ্রামে বাসা ভাড়া থেকে জীবিকা নির্বাহ করত। ২০১৬ সালের ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে চাটখিল গ্রামের দৌলতপুর গ্রামের সোহাগের ভাড়া বাসা থেকে নুরনবীর ছেলে জিহাদ হোসেনকে (৬) অপহরণ করে নিয়ে যায় আবুল বাশার। এরপর শিশুটির বাবা মায়ের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে। পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। আদালত আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ছয় বৎসর পর মামলার রায়, শিশু অপহরণকারীর যাবজ্জীবন

আপডেট সময় : ১০:৫২:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩