ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

দ. আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ৫৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটু শহরে ডাকাতের গুলিতে এক নোয়াখালীর ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত মো. হারুন (৪৩) জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দীঘির পাড় এলাকার শহীদ ডাক্তার বাড়ির আবিদ মিয়ার ছেলে।

শনিবার (২৫ জুন) সন্ধ্যায় সোয়েটুত শহরের মিডল্যান্ডসে নিহতের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৮বছর আগে আফ্রিকায় যান হারুন। সেখানে সোয়েটুত শহরে নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন হারুন। ওই সময় সেই দেশি কয়েকজন অস্ত্রধারী ডাকাত তার প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশে হামলা চালায়। একপর্যায়ে ডাকাতদল হারুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সে এক ছেলে ও এক মেয়ের জনক ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

দ. আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৬:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩