ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

করোনায় আক্রান্ত সিলেটের মেয়রের স্ত্রী শ্যামা হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০ ১১৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক:

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে। বর্তমানে নগরীর কুমারপাড়ায় নিজের বাসায় তিনি আইসোলেশনে রয়েছেন।

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ মে মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে মেয়র স্ব-পরিবারে বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। ঈদের দিনও তিনি বাইরে না গিয়ে বাসায় নামাজ পড়েন।

ব্যক্তিগত সহকারী করোনা আক্রান্ত হওয়ার পর মেয়রসহ নগর ভবনের বেশ কয়েকজন কর্মকর্তার নমুনা পরীক্ষা হলেও তাদের রিপোর্ট নেগেটিভ আসে।

গত ২৭ মে সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান করোনা আক্রান্ত হন। আসমা কামরান মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

এর আগে গত ২৪ মে সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ করোনা আক্রান্ত হন। বর্তমানে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

করোনায় আক্রান্ত সিলেটের মেয়রের স্ত্রী শ্যামা হক

আপডেট সময় : ০৩:৪২:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০