সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ৬টি আসনে ৪৭ প্রার্থী বৈধ বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, অভিযানে গ্রেফতার চালক স্যোসাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নোয়াখালীতে ২৫শ কেজি জাটকা ইলিশ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু নোয়াখালীর শ্রেষ্ঠ কলেজ প্রধান প্রফেসর মাহবুবুর রহমান ওসমানী নোয়াখালী-ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো ‘সারা এক্সপ্রেস’ নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ জমির বিরোধে বড় ভাইকে হত্যা, গ্রেফতার ছোট ভাই

হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ ১০০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণী সিনেমার তারকা আল্লু অর্জুনকে কারাগারে প্রেরণের ঘণ্টাখানেকের মধ্যেই জামিন দেওয়া হয়েছে। তেলেঙ্গানা হাইকোর্ট তার এ জামিন মঞ্জুর করেছে। ‘হিন্দুস্তান টাইমস’ সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ (১৩ ডিসেম্বর) ভারতের হায়দারাবাদে গ্রেফতার করা হয়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লুকে। জানা যায়, চিক্কাড়পল্লী থানায় নিয়ে যাওয়া হয় এ অভিনেতাকে। এ থানায় তার নামে অভিযোগ দায়ের করা হয়েছিল।পুলিশ থানায় নিয়ে যাওয়ার আগে ওসমানিয়া হাসপাতালে আল্লু অর্জুনকে মেডিকেল চেকআপ করানোর জন্য নিয়ে যায়। সেখান থেকেই নামপল্লী আদালতে শুরু হয় শুনানি। এজলাসে আল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

আজ দিনভর আল্লু অর্জুনকে গ্রেফতারের ঘটনা সিনেমার গল্পকেও হার মানিয়েছে। চলতি মাসের ৪ তারিখ হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা-২’র প্রিমিয়ারে আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারী অনুরাগীর। সেই অভিযোগেই তারকাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হয়।

এদিকে আল্লুর গ্রেফতারের খবর শুনেই অভিনেতার চাচা রাজনীতিক পবণ কল্যাণ এবং চিরঞ্জিবী ছুটে যান জুবিলি হিলসের বাড়িতে। কিছুদিন আগে হায়োরাবাদে ‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে এক নারী অনুরাগীর মৃত্যু হওয়ায় আল্লু অর্জুনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আল্লু অর্জুন

আপডেট সময় : ০৭:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪