ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার: ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ শিশুকে যৌন হয়রানির মামলায় কারাগারে অটোরিকশা চালক অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে, চার বাস কাউন্টারকে জরিমানা শিশুকে যৌন হয়রানির অভিযোগ: পিটুনি দিয়ে অটো চালককে পুলিশে সোপর্দ বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ হামের উপসর্গে নোয়াখালীতে আরও এক শিশুর মৃত্যু, আইসোলেশনে ১০৮ জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু খানাখন্দে ভরা সড়ক, এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির নদীর তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজি ওজনের কোরাল মাছ

ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার: ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজেস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:২৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও সদস্যদের সমাজচ্যুত করার অভিযোগে চার যুবকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সোমবার (২ জুন) ফেনী মডেল থানায় এই অভিযোগপত্রটি জমা দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ নূরুল আলম।

অভিযুক্তরা হলেন ফেনী সদরের উজালিয়া গ্রামের মুফতী আদনান ইউছুপ (৩২), আবদুল হালিম (২৯), ইমরান হোসেন (২২) এবং শাখাওয়াত হোসেন (২৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মে থেকে ২ জুন সকালের মধ্যে অভিযুক্তরা তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে হেযবুত তওহীদ সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকর ও মিথ্যা অপপ্রচার চালান। এই অপপ্রচারের জেরে সংগঠনের স্থানীয় সদস্যদের উজালিয়া এলাকায় সামাজিকভাবে একঘরে বা সমাজচ্যুত করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদী মোঃ নূরুল আলম জানান, অভিযুক্তরা বর্তমানেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনের সদস্যদের মনে ভয়ভীতি সৃষ্টি করছেন এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর হুমকি দিচ্ছেন। এতে সংগঠনের স্থানীয় সদস্যরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

অপপ্রচারের বিষয়ে সংগঠনের ফেনী জেলা আমির আব্দুল ওয়াহেদ মামুন বলেন, যারা এখন অপপ্রচার করছেন তারা মূলত লাইমলাইটে আসতে চাইছেন। এরা বিগত সরকারের আমলে শেখ হাসিনাকে ‘কওমী জননী’ উপাধি দিয়েছে। এরা সময়ের সাথে সাথে নিজেদের রুপ বদল করে স্বার্থ আদায় করে। আর নিজেদের স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যবহার করে। তাদের উদ্বুদ্ধ করে মব সৃষ্টি করে হাইলাইট হতে চায়। এসব ষড়যন্ত্র আমরা ৩১ বছর থেকে মোকাবেলা করে আসছি। ইসলামের নামে মানুষের ধর্মানুভূতিকে ব্যবহার করে যারা স্বার্থ হাসিল করছে অচিরেই তারা মুখ থুবড়ে পড়বে। জনগণ এদেরকে প্রত্যাক্ষান করবে। যারা অপপ্রচার করছে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফেনী মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার: ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় : ১১:২৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬