ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

কবিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০ ৮০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশম শ্রেণির ছাত্রীকে (১৫) হাত-মুখ বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামী আব্দুর রহিম রবিনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে জেলা সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম রবিন সুন্দলপুর ৬নং ওয়ার্ড বারিপুকুরপাড় এলাকার সামছুজামান মানিকের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ঘরে একা পেয়ে দশম শ্রেণির ওই ছাত্রীর হাত মুখ বেঁধে ধর্ষণ করে রবিন। এসময় ছাত্রীদের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় পাশ্ববর্তী এক গৃহবধূ ঘর থেকে ধস্তাধস্তি ও ঘোঙ্গানির শব্দ শুনে ঘরে ডুকলে ধর্ষক রবিন পালিয়ে যায়। এ ঘটনায় রাতে ভিকটিমের মা বাদী হয়ে রবিনকে আসামী করে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেন।
কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের পাটোয়ারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার ২৪ঘন্টার মধ্যে অশ্বদিয়া ইউনিয়নের নীমতলা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী রবিনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর সে ওই এলাকায় গিয়ে আত্মগোপনে ছিল। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এদিকে মঙ্গলবার দুপুরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবিরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০