ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে এমপিওভুক্তির আশ্বাসে ঘুষ বাণিজ্যের অভিযোগ হাতিয়ায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ কালীগঞ্জে স্ত্রী-শি’শু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃ/ত্যু/দ/ণ্ড কালীগঞ্জের এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, গুরুতর আহত মেয়ে

ফেনীতে নাসিম চৌধুরীর উদ্যোগে সর্বাধুনিক আইসিইউ চালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০ ৮৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাহেদ সাব্বির, ফেনী প্রতিনিধি:

করোনা ভাইরাসে আক্রান্ত সংকটাপন্ন রোগীদের সেবায় ফেনী ডায়াবেটিক হাসপাতালে ৫ শয্যার আধুনিক ভেন্টিলেটরসহ ইনসেনটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সেবা চালূ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটির টাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

সমিতির সভাপতি অ্যাডভোকেট আকরামুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান,সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন,ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

হাসপাতাল সূত্র জানায়, ফেনীতে আইসিইউ সেবা না থাকায় করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের সেবায় তা স্থাপনের উদ্যোগ নেন আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এটি স্থাপন করা হয়েছে।ফেনী ডায়াবেটিক হাসপাতালের ৬ষ্ঠ তলায় শিশু ওয়ার্ড স্থানান্তর করে সেখানে প্রস্তুত করা হয়েছে ৫ শয্যার আইসিইউ ইউনিট। আইসিইউ সেবা প্রদানের জন্য ৩ জন কানসালটেন্ট, ৬ জন মেডিকেল অফিসার, ২ জন আরএমও, ৬ জন নার্স নির্ধারণ করা হয়েছে।তাদেরকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ফেনীতে নাসিম চৌধুরীর উদ্যোগে সর্বাধুনিক আইসিইউ চালু

আপডেট সময় : ০৫:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০