ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
কিশোরগ্যাং বিরোধী অভিযানে নোয়াখালীতে আরো ১৪৫ আটক ঘুমন্ত সাবেক স্বামীকে ছু/রিকা-ঘাতে হ-ত্যা, স্ত্রী-শাশুড়ি আটক প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কি/শো/রী/কে ধ-র্ষ-ণের অভিযোগ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

কোম্পানীগঞ্জে কলেজ ছাত্র অপহরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০ ৫৭৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট থেকে আব্দুল আজিজ নোমান (২৪) নামের এক কলেজ ছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে।  এঘটনায় অপহৃত ছাত্রের মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শনিবার দুপুর দেড়টার দিকে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ড কেজি স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত আব্দুল আজিজ নোমান কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে। সে ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। পড়া লেখার পাশাপাশি নোমান ফ্রিল্যান্সিং এর কাজ করতো।

অভিযোগ সূত্রে জানা গেছে, মুছাপুর ইউনিয়নের কাতার প্রবাসী আব্দুল হালিমের পরিবার বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতো। বাসার পাশে অনলাইন ওয়েব অরবিট নামের একটি ফ্রিল্যান্সিং অনলাইন কোচিং সেন্টার পারিচালনা করতো নোমান। প্রতিদিনের ন্যায় সকালে সে তার প্রতিষ্ঠানে যায়। দুপুর দেড়টার দিকে অজ্ঞাত ৬-৭ জন ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কলেজ ছাত্র নোমানকে তার প্রতিষ্ঠান থেকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে মর্মে তার মা নাজমুন একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে অপহৃত নোমানকে উদ্ধার করতে পুলিশের একাধিক দল কাজ করছে। কারা বা কি কারনে এ ঘটনা ঘটিয়েছে তা পরবর্তীতে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে কলেজ ছাত্র অপহরণ

আপডেট সময় : ১০:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০