ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোয়াখালীতে মোটরের বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু একই পরিবারের ৪৩ সদস্যের বসবাস লন্ডনে, এ যেন এক টুকরো বাংলাদেশ নারিকেলডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে শিশুকে বলৎকার একরাতে কোম্পানীগঞ্জের তিন বাড়িতে ডাকাতি মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা: কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে জ্বলল জুলাই স্মৃতি স্তম্ভ মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতাকে গুলির ঘটনায় আটক-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ৮৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিরাজপুর ইউনিয়ন চেয়ারম্যান নূর নবী চৌধুরীকে গুলি এবং মারধরের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে মেয়র আবদুল কাদের মির্জার দুই অনুসারী রয়েছে।

মঙ্গলবার ভোরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সাঁড়াশি অভিযান চালিয়ে পাশ্ববর্তী কবিরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, সিরাজপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের মৃত ফকির উদ্দিনের ছেলে আ.লীগ নেতা নাজিম উদ্দিন মিকন, ৪নং ওয়ার্ডের ছায়েদুল হক মেম্বারের ছেলে যুবলীগ নেতা নূর উদ্দিন খাজা এবং কবিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের ওজি উল্যার ছেলে একরাম উদ্দিন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মিকন পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড আসামী। মিকন গত সোমবার বসুরহাট কলাবাগান এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীকে গুলি ও পিটিয়ে পা ভেঙে দেয়ার ঘটনায় অন্যতম অভিযুক্ত। তার বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট, বিস্ফোরক, দাঙ্গাহাঙ্গামা, অপহরণ, চাঁদাবাজিসহ থানায় সাতটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতাকে গুলির ঘটনায় আটক-৩

আপডেট সময় : ০৩:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১