সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় নোয়াখালীতে ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, ৬টি আসনে ৪৭ প্রার্থী বৈধ বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, অভিযানে গ্রেফতার চালক স্যোসাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নোয়াখালীতে ২৫শ কেজি জাটকা ইলিশ জব্দ, ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু নোয়াখালীর শ্রেষ্ঠ কলেজ প্রধান প্রফেসর মাহবুবুর রহমান ওসমানী নোয়াখালী-ঢাকা রুটে আধুনিক ব্যবস্থাপনায় যাত্রা শুরু করলো ‘সারা এক্সপ্রেস’ নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ জমির বিরোধে বড় ভাইকে হত্যা, গ্রেফতার ছোট ভাই

ফেনীতে একই পরিবারের ৬ জন সহ ৭ জনের করোনা শনাক্ত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ৪৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী প্রতিনিধি::

ফেনীতে একদিনে আরো ৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন ফেনী জেনারেল হাসপাতালের ক্লিনার ও বাকীরা একই পরিবারের সদস্য।
বুধবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্র আরো জানায়, ফেনী জেনারেল হাসপাতালের ক্লিনার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি শহরের সুলতানপুর এলাকায় থাকেন।

গত ৮ মে ছাগলনাইয়া উপজেলার এক জনপ্রতিনিধি সহ তার পরিবারের ৬ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। আজ বুধবার রাতে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে প্রেরিত প্রতিবেদনে করোনা পজেটিভ আসে। আক্রান্তরা ২ জন পুরুষ ও ৪ জন নারী।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় মোট ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে সদর উপজেলায় ৯ জন, দাগনভূঞা উপজেলায় ৫ জন, ফুলগাজী উপজেলায় ২ জন, ছাগলনাইয়া উপজেলায় ৭ জন, সোনাগাজী উপজেলায় ২ জন, একজনকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।

বুধবার ৬৭ জন সহ গত ৪৪ দিনে এ পর্যন্ত ৮শ ৮৯ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতাল এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ৫শ ৭৩ জনের নমুনা প্রতিবেদন আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ফেনীতে একই পরিবারের ৬ জন সহ ৭ জনের করোনা শনাক্ত 

আপডেট সময় : ০৫:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০