ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

বিয়ের জন্য অভিমান করে সেনবাগে এক যুবকের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ৪২৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেনবাগ, নোয়াখালী প্রতিনিধি:

বিয়ে করতে বাধা দেয়ায় নোয়াখালীর সেনবাগে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে এক বেকার যুবক।

নিহত মো. সাকায়েত উল্যাহ সোহাগ (৩০) উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ মানিকপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।

বুধবার (২৬ মে) বেলা পৌনে ১১টার দিকে পুলিশ নিহতের বসত ঘর থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ বেকার ছিল। সে পরিবারের সদস্যদের কাছে তাকে পারিবারিক ভাবে বিয়ে করানোর কথা একাধিকবার বলেছিলেন। কিন্তু আর্থিক ভাবে তাদের পুরো পরিবার অসচ্ছল হওয়ায় তার পরিবার তার কথায় কোন গুরুত্ব দেয়নি। পরিবারের সদস্যরা সে বেকার হওয়ায় তাকে বিয়ে করতে বাধা দেয়। পরে রাগে ক্ষোভে মঙ্গলবার দিবাগত গভীর রাতে বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। ফজরের নামাজ পড়তে উঠে তার মা তাকে ফজরের নামাজ পড়ার জন্য ডাকলে কোন সাড়া শব্দ না পেয়ে তার শয়ন কক্ষে গিয়ে দেখতে পায় ঘরের আাঁড়ার সাথে মরদেহ ঝুলে আছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

বিয়ের জন্য অভিমান করে সেনবাগে এক যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৭:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১