ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ইউএনওকে জানিয়ে বন্ধ করল স্কুল ছাত্রী নিজেই নিজের বাল্য বিয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১ ৩৩৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৫ বছরের এক এসএসসি পরীক্ষার্থী।

শুক্রবার (১৮ জুন) বিকেলে চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়েন ৪নং ওয়ার্ডের প্রসাদপুর গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার রাত ১১টা ১৫মিনিটের দিকে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ মোসা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, শুক্রবার সকালের দিকে জানতে পারি উপজেলার শাহাপুর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মহিব উল্যাহ তার নাবালিকা মেয়ে মিনহাজ সুলতানাকে বিয়ে দিচ্ছেন। মেয়েটি স্থানীয় সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরীক্ষার্থী। গোপনে ওই ছাত্রীর সঙ্গে তার দুলাভাই সৌরভের (৪০) বিয়ের আয়োজন করে পরিবার। পরে কনে নিজেই আমাকে বাল্যবিবাহের খবরটি জানায়। খবর পেয়ে বিয়েটি বন্ধ করার জন্য সাহাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বারসহ চাটখিল থানার পুলিশকে ঘটনাস্থলে পাঠাই। এ সময় তারা বাল্য বিবাহ বন্ধ করে মেয়ের বাবাকে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নিয়ে আসে। পরবর্তীতে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং বিবাহ বন্ধের মুচলেকা আদায় করা হয়। ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবে না এবং মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেয়া যাবে না মর্মে পরিবারের সদস্যরা লিখিত ভাবে অঙ্গীকার নামা প্রদান করে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ মোসা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন সব সময় মাঠ পর্যায়ে খোঁজ খবর রাখছে। বাল্যবিবাহ বন্ধে সমাজের সকল শ্রেণির মানুষ দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ইউএনওকে জানিয়ে বন্ধ করল স্কুল ছাত্রী নিজেই নিজের বাল্য বিয়ে

আপডেট সময় : ০১:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১