ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাটখিল থেকে চুরি হওয়া শিশু ৭দিন পর ঝাউগঞ্জ থেকে উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১ ১৭৩৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল পৌরসভার ভাড়া বাসা থেকে চুরি হওয়ার ৭দিন পর বিবি মরিয়ম নামের ২ বছরের এক শিশুকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জের ঝাউগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় মুন্নি আক্তার (২৩) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশু মরিয়ম লক্ষীপুর সদর উপজেলার চাদখালী এলাকার রাকিব হোসেনের মেয়ে। তারা চাটখিল বাজারে ভাড়া বাসায় থাকতো। গ্রেপ্তারকৃত মুন্নি আক্তার লক্ষীপুর ঝাউগঞ্জ এলাকার কামাল হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর সকালে কাজে যাওয়ার আগে নিজের মেয়ে মরিয়মকে পাশের বাসার ভাড়াটিয়া মুন্নি আক্তারের কাছে রেখে যায় রোমানা বেগম। দুপুরের দিকে কাজ শেষে বাসায় ফিরে এসে মুন্নি আক্তারের বাসার দরজা বন্ধ দেখতে পায়। এসময় সম্ভাব্য স্থানে খোজাখুঁজি করে মরিয়মের কোন সন্ধান পাওয়া যায়নি। পরে ভুক্তভোগী শিশুর বাবা এ ঘটনায় চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের সূত্র ধরে পুলিশ চুরি হওয়া শিশুকে উদ্ধারের অভিযানে নামে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারীকে বুধবার সকালে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চাটখিল থেকে চুরি হওয়া শিশু ৭দিন পর ঝাউগঞ্জ থেকে উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১