ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীর হাতিয়ায় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি দ্বীপ উন্নয়ন সংস্থার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিক্ষার্থীদের জন্য নোবিপ্রবি উপাচার্যের মধ্যাহ্ন ভোজ বেগমগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল-ছাত্রদল দেশে একলাফে সোনার দাম কমলো ১১ হাজার টাকা মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল নোয়াখালীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হ/ত্যা, গ্রেপ্তার ২ প্রবাসির ঘর থেকে স্বর্নালংকার-আসবাবপত্রসহ ২০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ নোয়াখালীতে সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২৪ ডিসেম্বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১ ২৪৮৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এটি ইক্বরার ২১তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় আগামী ২৪ ডিসেম্বর, শুক্রবার সকাল ৯ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে শুরু হবে এ সম্মেলন। সকাল ৯টা থেকে আসর পর্যন্ত ইক্বরা’র সদস্য ও এদেশের শীর্ষস্থানীয় কারিগণ এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ এর দেশি এবং বিদেশি ছাত্ররা কুরআন তিলাওয়াত করবেন। আসরের নামাজের পর মূল পর্বের উদ্বোধনী অনুষ্ঠান ও বিদেশি কারিদের তেলাওয়াত শুরু হবে।

এবারের সম্মেলনে অংশগ্রহন করবেন মিসরের বিশ্ববিখ্যাত ক্বারী শাইখ ত্বহা আন-নো’মানী, ইরানের বিখ্যাত ক্বারী হামেদ আলীযাদেহ, আফগানিস্তানের প্রখ্যাত ক্বারী আলী রেযা রেযায়ী এবং ফিলিপাইনের প্রখ্যাত ক্বারী নাযীর আসগর। সম্মেলন শুরু হবে সকাল ৯টায়। আসরের পূর্ব পর্যন্ত তিলাওয়াত করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সদস্য এদেশের শীর্ষস্থানীয় ক্বারীগণ এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের দেশি এবং বিদেশি ছাত্ররা। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব আরম্ভ হবে। সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরার সভাপতি ও বিশ্বখ্যাত বাংলাদেশের ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকায় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২৪ ডিসেম্বর

আপডেট সময় : ১১:৪৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১