ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
দুরারোগ্য রোগের যন্ত্রণায় এসিড পান করে যুবকের মৃত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১০ দিনে আটক ১১০৬ কবিরহাটে সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ নতুন কূপে খনন শেষে মিলেছে গ্যাস, জাতীয় গ্রীডে প্রতিদিন যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিলে হাসপাতালে ভাঙচুর ডিবি পুলিশের অভিযানে হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ মাদকসেবী অপবাদে রিকশাচালককে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে কবিরহাটে বিএনপির জরুরী সংবাদ সম্মেলন

মার্চেই করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের টিকা আনছে যুক্তরাষ্ট্রের ফাইজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২ ৬১১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টকে লক্ষ্য করে তৈরি টিকা মার্চের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালবার্ট বোরলা। স্থানীয় সময় সোমবার সিএনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ফাইজার এরই মধ্যে ওমিক্রন থেকে সুরক্ষাদানকারী টিকাটির উৎপাদন শুরু করেছে বলে জানিয়েছেন সিইও অ্যালবার্ট বোরলা।

তিনি বলেন, ‘মার্চেই এই টিকা প্রস্তুত হয়ে যাবে। আমরা এখন নিজেদের ঝুঁকিতে একটা পরিমাণ টিকা উৎপাদন করছি।’

অ্যালবার্ট বোরলা বলেন, ‘দেখা গেছে, বর্তমান টিকায় তৃতীয় ডোজ নিয়েও ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা মিলছে না। ফাইজার আশা করছে, ১০০ দিনের মধ্যে ফাইজার বিশেষভাবে ওমিক্রনের জন্য তৈরি টিকাটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে উৎপাদন করতে পারবে।’

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে করোনায় আক্রান্তদের মধ্যে ওমিক্রন ৯৫ শতাংশ ছাড়িয়ে গেছে। হোয়াইট হাউসের প্রধান চিকিৎসাবিষয়ক উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি গত ডিসেম্বরেই বলেছিলেন, যুক্তরাষ্ট্রে প্রধান ভ্যারিয়েন্ট হতে যাচ্ছে ওমিক্রন। এ জন্য ওমিক্রন-বিশেষায়িত টিকা প্রয়োজন, সে কথা বলেননি তিনি। তবে বুস্টার ডোজ নেওয়ার প্রতি গুরুত্বারোপ করে আসছেন ড. ফাউচি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মার্চেই করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের টিকা আনছে যুক্তরাষ্ট্রের ফাইজার

আপডেট সময় : ১১:২২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২