ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

সুবর্ণচরের মহা সড়কের পাশ্বে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২ ৫১২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে এক অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সোনাপুর -চেয়ারম্যান ঘাট আঞ্চলিক মহাসড়কের চরজুবিলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ফায়ার সার্ভিস এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক নিহতের কোন প্রকার নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।

সোহেলা নামের স্থানীয় এক বাসিন্দা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি মারা যায়। সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। দিনের বেলায় উপজেলার বিভিন্ন স্থানে তাকে ঘুরাঘুরি করতে অনেকে দেখেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ নিহত ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুবর্ণচরের মহা সড়কের পাশ্বে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আপডেট সময় : ০২:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২