ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

রোহিঙ্গাদের রিলিফের চাল কালো বাজারে বিক্রির দায়ে গ্রেফতার বিএনপি নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২ ১৫৭২৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলার হাতিয়ার ভাসানচর এর রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকৃত রিলিফের চাউল মজুদ করে কালোবাজারে বিক্রি করার অভিযোগে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত জামাল উদ্দিন গাজী (৪৫) জেলার সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত মো. নূর ইসলামের ছেলে এবং জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী।

রোববার (৬ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে হাতিয়া উপজেলার ১নং হরণী ইউনিয়নের ভূমিহীন বাজার সংলগ্ন জনতা বাজার ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত ১৯ অক্টোবর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে রিলিফের চাল ট্রলারযোগে বিক্রয়ের উদ্দেশ্যে কালোবাজারির মাধ্যমে নিয়ে আসা হয় সুবর্ণচরের চেয়ারম্যান ঘাটে। এরপর ট্রাকে লোড করার সময় লোকজনের সন্দেহ হলে চৌকিদার করিম থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক ট্রাক গুলো ও আলামতসহ পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তিদের চরজব্বার থানা পুলিশ নিজেদের হেফাজতে নেয়। ওই সময় রিলিফের চাল কালো বাজারে বিক্রি করার অভিযোগ বিএনপি নেতা গাজীর বিরুদ্ধে। গত তিন বছরে এ বিএনপি নেতা রোহিঙ্গা পাচার ও রিলিফের চাল কালো বাজারে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন অভিযোগ স্থানীয় লোকজনের। তার বিরুদ্ধে গত ২০ অক্টোবর বিশেষ ক্ষমতা আইনে চরজব্বর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৮।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত গাজী একাধিক মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় আইনগত বিয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

রোহিঙ্গাদের রিলিফের চাল কালো বাজারে বিক্রির দায়ে গ্রেফতার বিএনপি নেতা

আপডেট সময় : ১১:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২