ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ৭২৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামী মো. রুবেল (৩২) উপজেলার ভবভ্রদি গ্রামের মৃত নজির আহমদের ছেলে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হেেয়ছে। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন রাত ৮টার দিকে উপজেলার বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের ১২ জুলাই আসামি রুবেলকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়। পরে সে ওই মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে অজ্ঞাত স্থানে গা ঢাকা দেয়। বিচারক দীর্ঘ শুনানি শেষে আসামিকে ১০বছরের কারাদন্ড প্রদান করে। র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩