ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

গলায় গামছা প্যাঁচানো মোটরসাইকেল চালকের মরদেহ মিলল খালে

সুবর্ণচর প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৮:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে গলায় প্যাঁচানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক এই হত্যাকান্ডের কোন কারণ জানাতে পারেনি পুলিশ।

নিহত মো. করিম (২৫) জেলার হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের মান্নান নগর গ্রামের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের মো. বেলালের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত।

সোমবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে পুলিশ উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোবায়ের বাজারের তানিশা প্রজেক্ট সংলগ্ন সুইচ খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

https://youtu.be/0dNBaLClIHk

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে স্থানীয় মাদরাসার শিক্ষার্থীরা মাদরাসায় যাওয়ার পথে সুইচ খালে এক যুবেকের লাশ ভাসতে দেখে। পরে তাদের শৌরচিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করে গলায় গামছা প্যাঁচানো যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে নিয়ে যায়। স্থানীয়দের ধারণা, রোববার রাতের কোন এক সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এরপর গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি তদন্ত আরও বলেন, তার হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

গলায় গামছা প্যাঁচানো মোটরসাইকেল চালকের মরদেহ মিলল খালে

আপডেট সময় : ০৮:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩