ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

সুবর্ণচরে চাঁদা না পাওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ

সুবর্ণচর প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে ব্যবসায়ী ও তার প্রতিষ্ঠানে হামলা করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ফজলে এলাহী ফজলুর বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার চরজব্বার থানা মোড়ে রুপসী মেডিসিন কর্নার এর সামনে একই ফার্মেসীতে এ ঘটনা ঘটে।

ফজলে এলাহী ফজলু চর জুবিলী ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের নুরুল হকের ছেলে। ইতিমধ্যে নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার আসামী। তিনি নিজেকে উপজেলা আওয়ামী লীগের নেতা বলে দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফজলে এলাহী ফজলু বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে সরাসরি রুপসী মেডিসিন কর্ণারে ডুকে চাঁদাদাবী করে গালমন্দ করতে থাকে এসময় ফার্মেসীর মালিক মুজাহিদুল ইসলাম সোহেল তাকে চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে ফজলু সোহেলের উপর হামলে পড়ে ও দোকানে ভাংচুর চালায়। তার এধরনের আচরণ দেখে স্থানীয় লোকজন ও ঔষধ ক্রেতারা ক্ষিপ্ত হয়ে ফজলুকে মারধর করে। এসময় ফজলু দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে সে নানান ধরনের হুমকি ধুমকি দেয়। স্থানীয় ব্যবসায়ীরা নিন্দা প্রকাশ করে ফজলুকে আইনের আওতায় এনে বিচারের দাবি করে।

অভিযুক্ত ফজলু বলেন, আমি তার কাছে ৮ হাজার টাকা পাই, সে টাকা চাইতে গেলে আমার ওপর হামলা করে, বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি।

সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাহারউদ্দিন খেলন জানান, ফজলু উপজেলা আওয়ামী লীগের কোন পদে নেই। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। তার এসব অপকর্মের দায়ভার আওয়ামীলীগ নিবে না।

এঘটনায় চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, এঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে ডাকা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

সুবর্ণচরে চাঁদা না পাওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ

আপডেট সময় : ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩