ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

মেঘনায় ট্রলার ডুবি, নিখোঁজের ১৬ ঘন্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া প্রতিনিধিঃ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়া শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মো.শাহজাহান (৪০) উপজেলার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।

শনিবার (২৬ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার আঠারবেকী সংলগ্ন মেঘনা নদী থেকে কোস্টগার্ড স্থানীয় জেলেদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে। এর আগে, গতকাল ক্রবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, বিকেলের দিকে উপজেলার চরআতাউর থেকে তমরদ্দি ইউনিয়নের কোরালিয়া ঘাটের উদ্দেশে ২৫জন শ্রমিক নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা ছেড়ে যায়। মেঘনা নদীর মাঝ পথে আসলে ইঞ্জিনচালিত নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পাশে থাকা আরেকটি বোট ২৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেন। তাৎক্ষণিক হাতিয়া কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। পরে শনিবার সকাল ৭টার দিকে ঘটনার ১৬ ঘন্টা পর স্থানীয় জেলেদের সহায়তায় কোস্টগার্ড নিখোঁজ শ্রমিক শাহজাহানের মরদেহ উদ্ধার করে।

হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার প্রবীর কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ তমরদ্দি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.নজরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুলিশ মরদেহ হস্তান্তর করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মেঘনায় ট্রলার ডুবি, নিখোঁজের ১৬ ঘন্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩