ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

অটোরিকশা চাপায় চা দোকানির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ৩১০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় এক চা দোকানির মৃত্যু হয়েছে। নিহত দীন মোহাম্মদ ওরফে দীনু মিয়া (৬৫)। তার বাড়ি চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকায়। সে চৌমুহনী বাজারের পোস্ট অফিস রোড এলাকায় চা দোকান করত।

রোববার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াখালী টু ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী বাজারের সুগন্ধা স্ট্যান্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ মনু জানায়, দুপুর ১২টার দিকে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা দীনু মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি পাশে থাকা রোড ডিভাইডারে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনার বিষয়ে শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

অটোরিকশা চাপায় চা দোকানির মৃত্যু

আপডেট সময় : ১১:৩৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩