ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

পরিক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, ৮ শিক্ষককে অব্যাহতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনাইমুড়ী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও দাখিল পরিক্ষায় দায়িত্বে অবহেলা ও নকলে সহযোগিতা করার অপরাধে আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদরাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া আট শিক্ষক হলেন, উপজেলার থানার হাট দাখিল মাদরাসার দেলওয়ার হোসেন, আমকি মহিলা মাদরাসার আমিরুল হোসেন, পিতাম্বরপুর দাখিল মাদরাসার সাইফুল ইসলাম, শাকতলা আলিম মাদরাসার সুমি আক্তার ও আবুল হোসেন, নান্দিয়া পাড়া আলিম মাদরাসার শরিফ মোহাম্মদ ইকবাল এবং সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদরাসার মেজবা উদ্দিন ও ইউনুস শরিফ।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব ও হামেদীয়া কামিল মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির। তিনি বলেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা হামেদীয়া কামিল মাদরাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়ে ওই আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ ফাতেমা বলেন, শিক্ষার্থীরা গণিত পরীক্ষা চলাকালে শিক্ষকদের সহযোগিতা নিয়ে সেট-কোড পূরণ করছিল। কেন্দ্র পরিদর্শনের সময় বিষয়টি আমার নজরে আসে। পরে তাৎক্ষণিক ৮ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পরিক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, ৮ শিক্ষককে অব্যাহতি

আপডেট সময় : ০৬:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪