ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪ ২৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু’সহ তিনজন নিহত হয়েছে। এর মধ্যে দুইজন মারা গেছে সদর উপজেলায়, আর একজন মারা গেছেন কবিরহাট উপজেলায়।

নিহত ব্যক্তিরা হলেন, সুবর্ণচরের চর জুবলীর মো. নেসার (৪৫), চর জব্বরের মো. সাবিক (২০)। আর আহত ব্যক্তিরা হলেন, মধ্যম বাগ্গার মো. আলী (৪০)।

বুধবার (১০ এপ্রিল) দুপুর দেড়টা থেকে তিনটার মধ্যে ঘটনা দুইটি ঘটে। কবিরহাট উপজেলার ঘটনায় স্থানীয় বাসিন্দা ক্ষুব্ধ হয়ে একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছে। এ ছাড়া সদর উপজেলার দুর্ঘটনায় একজন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বুধবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের হেরেংহি রোডের মাথায় মান্নানগর-চর জব্বর সড়কে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন ট্রাকের এক সহকারী। আহত ব্যক্তিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে বিকেল তিনটার দিকে কবিরহাট উপজেলার ভূঁইয়ার হাট বাজার এলাকায় একটি পিক আপ ভ্যানের চাপায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছেন। শিশুটির নাম মো. জোবায়ের হোসেন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, একটি ট্রাক চর জব্বারের দিক থেকে মান্নান নগরের দিকে আসছিল। আরেকটি ট্রাক চর জব্বারের দিকে যাচ্ছিল ট্রাক দুইটির হেরেংগি রোডের মাথায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায় এবং একজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ট্রাক দুইটি জব্দ করেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, কবিরহাটে পিকআপ ভ্যানে চাপা দেওয়ার ঘটনায় চালককে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-৩

আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪