ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

ভোট ছাড়াই জয়ী হচ্ছেন হাতিয়ার চেয়ারম্যান ও দুই ভাইস-চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ২৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিয়া প্রতিনিধি:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চেয়ারম্যান পদে প্রার্থী আশিক আলী অমি। ভাইস চেয়ারম্যান পদে কেফায়েত উল্ল্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামছুন্নাহার বেগম।

সোমবার (২২ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় তিনজন একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।

নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম জানান, প্রথম দাপে নোয়াখালীর সূবর্ণচর ও হাতিয়া উপজেলায় নির্বাচন হবে। ২২ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। এতে চেয়ারম্যান পদে দুই প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ও ভাইস চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী না থাকায় তিনজনকে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে ।

এর আগে হাতিয়ায় চেয়ারম্যান পদে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আয়েশা ফেরদাউস, তার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আশিক আলী এবং জাতীয় পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন মুসফিকুর রহমান। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, মো. কেফায়েত উল্যাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামছুন নাহার বেগম।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সংসদ সদস্য একরামুলের ছেলে আতাহার ইশরাক ওরফে সাবাব চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। সেখানে এমপি পুত্র মনোনয়ন প্রত্যাহার করেনি। আগামী ৮ মে সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১৭ এপ্রিল মনোনয়ন যাছাই-বাছাই, ২২ এপ্রিল প্রত্যাহার, ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ ও আগামি ৮ মে উপজেলা দুটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ভোট ছাড়াই জয়ী হচ্ছেন হাতিয়ার চেয়ারম্যান ও দুই ভাইস-চেয়ারম্যান

আপডেট সময় : ০৮:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪