ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

নোয়াখালীর সুধারামে কুড়ালের কোপে কৃষকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় প্রতিবেশীর চাইনিজ কুড়ালের কোপে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মো. মহিন উদ্দিন (৩৮) নামের এক কৃষক।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সোয়া ৯টায় উপজেলার আন্ডারচর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। অপরদিকে, গত মাসের ১৯ জুন দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আন্ডারচর গ্রামের বশির উল্যাহ বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত মহিন উদ্দিন উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের আন্ডারচর গ্রামের বশির উল্যাহ বেপারী বাড়ির মো. বশির উল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং চার সন্তানের জনক ছিলেন।

নিহতের বড় ভাই মো. মোছলে উদ্দিন অভিযোগ করে বলেন, আমাদের বাড়ির ৪০০ ফুট উত্তরে ২৪ শতাংশ জায়গা নিয়ে প্রবিবেশী আবুল বাশারের পরিবারের সাথে বিরোধ চলছিল। গত মাসের ১৯ জুন গভীর রাতে বাশার তার আরো দুই ভাই আব্বাস ও মামুনুর রশীদের নেতৃত্বে ২৫-৩০জন আমাদের বিরোধপূর্ণ জায়গায় ঘর নির্মাণ করে ফেলে। বিষয়টি জানতে পেরে সাথে সাথে আমি সুধারামা থানার পুলিশকে মুঠোফোনে বিষয়টি অবহিত করি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

তিনি অভিযোগ করে আরও বলেন, পুলিশকে খবর দেওয়ায় বাশার ও তার সাঙ্গপাঙ্গরা ক্ষিপ্ত হয়ে ওই দিন রাত আড়াইটার দিকে আমাদের বসত বাড়িতে হামলা চালায়। হামলায় আমার বাবাসহ পরিবারের সাতজন গুরুত্বর আহত হয়। এর মধ্যে মহিন উদ্দিনকে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কুপিয়ে গুরুত্বর জখম করা হয়। পরে তাকে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। হামলার ঘটনায় আমরা ১৯জনকে আসামি করে সুধারাম থানায় একটি মামলা দায়ের করি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, জায়গা নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। গুরুত্বর জখমের অভিযোগে ১৯জনকে আসামি করে মামলা নেওয়া হয়। ইতিমধ্যে পুলিশ মামলার কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে। এখন গুরুত্বর জখমের অভিযোগে দায়েরকৃত মামলায় হত্যা মামলার ধারা সংযুক্ত করা হবে। পুলিশ অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীর সুধারামে কুড়ালের কোপে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ১১:০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪