ঢাকা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

হু হু করে ঢুকছে পানি, ভেঙে গেছে কুমিল্লার গোমতীর বাঁধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ৬৩৬ বার পড়া হয়েছে

কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে তীব্র স্রোতে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। ছবি : অনলাই থেকে সংগৃহীত

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

ভারী বৃষ্টি ও উজান থেকে আসা ঢলের তীব্র স্রোতে ভেঙে গেছে কুমিল্লার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে জেলার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বাঁধটি ভেঙে যায়। ফলে লোকালয়ে হু হু করে প্রবেশ করছে পানি।

রাতেই বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বুড়বুড়িয়া এলাকায় গোমতীর বেড়িবাঁধে গর্ত সৃষ্টি হয়। পরে সেখানে সেনাবাহিনীর একটি দল এসে গর্ত বন্ধের চেষ্টা করে। ওই সময় পানির প্রবাহ বৃদ্ধি পেয়ে বাঁধের ওপর দিয়ে অপরপ্রান্তে অবিরত পানি প্রবেশ করতে থাকে। গর্ত বন্ধের সর্বোচ্চ চেষ্টা করেও তা করতে পারেননি সেনা সদস্যরা। পরে সবাই ফিরে আসেন। পানির প্রবাহের ফলে একপর্যায়ে ভেঙে পড়ে বাঁধের অংশ।

বাঁধ ভাঙার ফলে জেলার বুড়িচং, ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পর্যন্ত প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এরমধ্যেই বুড়িবুড়িয়া ও গাজীপুরসহ সবগুলো এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য বার বার অনুরোধ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

হু হু করে ঢুকছে পানি, ভেঙে গেছে কুমিল্লার গোমতীর বাঁধ

আপডেট সময় : ১০:৩৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪