ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

পৃথক স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৩০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে মরদেহ দুটি ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে, গতকাল শুক্রবার রাতে জেলার সুবর্ণচর উপজেলা থেকে ও শনিবার সকালে কোম্পানীগঞ্জে চরকাঁকড়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো.সেলিমের মেয়ে ফাহিমা আক্তার পপি (২২) ও তাছলিমা আক্তার তন্নি (২৩)। তিনি কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আকবর হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়,সুবর্ণচর উপজেলায় স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের পাঠানো বার্তা ও ভিডিও নিয়ে অপবাদের জেরে আত্মহত্যা করেছেন নববধূ পপি। বিয়ের চারদিন পর গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সৈকত সরকারি কলেজে বিএ প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। অপরদিকে, পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে চরকাঁকড়া ইউনিয়নের বাবার বাড়িতে শনিবার ভোর রাতের দিকে তন্নি নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.আবদুস সুলতান বলেন, স্বামীর ওপর অভিমান করে স্ত্রী গলায় ফাঁস দেয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

পৃথক স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪