ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২ নোয়াখালীতে যাত্রী ছাউনিতে এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

স্থানীয়দের দাওয়ায় পালালো গরু চোর, পিকআপভ্যান পোড়ালো এলাকাবাসী

কবিরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৫৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুরুটা ভালোই ছিল। তবে রাস্তা ভুলে নোয়াখালীর কবিরহাটে গরু চুরি করে পালানোর সময় আটকে যায় একটি চোরের দল। পরে তারা এলাকাবাসীর ধাওয়া খেয়ে চোরাই দুটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিকআপভ্যান রেখে পালিয়ে যায়।

আরো পড়ুন: জামাই শাশুড়ির গভীর প্রেম, অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরা

রোববার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের অমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন: বিএনপি নেতা শামীমকে প্রত্যাখানের ঘোষণা, কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অজ্ঞাত স্থান থেকে পিকআপভ্যানে করে গরু চুরি করে চোরের দল অমরপুরের রাস্তায় ঢুকে পড়ে। মাটি কাটার ঠিকাদার ধনু মিয়া তাদের গাড়ি দেখে সন্দেহ হলে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। তাদের পিকআপভ্যান ধনু মিয়ার মোটরসাইকেলকে চাপা দিয়ে ভুল রাস্তায় চলে যায়। পরবর্তীতে সামনে গিয়ে রাস্তা খুঁজে না পেয়ে আবার ওই রাস্তায় ফিরে আসে। ধনু মিয়া আবার গাড়ি ফিরে আসতে দেখে স্হানীয় লোকজনের সহায়তায় তাদেরকে আটকানোর চেষ্টা করে। তারা না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে। তখন পিছন থেকে এলাকাবাসী তাদের পাল্টা ধাওয়া করে। একপর্যায়ে স্থানীয় রামেশ্বরপুর থেকে অমরপুরে মাটি নিয়ে আসার সময় আবু তাহেরের বাড়ির সামনে অন্য একটি ট্রাক্টরের মুখোমুখি আটকা পড়ে চোরের পিকআপভ্যান। তখন ওভারটেক করতে না পারায় চোরের দল গাড়ি থেকে নেমে চাপাতি দিয়ে মাটির গাড়ির চালক রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে চুরির কাজে ব্যবহৃত পিকআপভ্যানে আগুন দেয়। একই সাথে চোরাই দুটি গরু উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

আরো পড়ুন: চৌমুহনীতে আগুনে পুড়ল ৬ দোকান

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, গরু দুটি নামিয়ে পিকআপভ্যান পুড়িয়ে দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুটি গরু ও পিকআপভ্যান জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

স্থানীয়দের দাওয়ায় পালালো গরু চোর, পিকআপভ্যান পোড়ালো এলাকাবাসী

আপডেট সময় : ০৮:৫২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫