ঢাকা ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

চৌমুহনীতে আগুনে পুড়ল ৬ দোকান

বেগমগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৪৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে আগুন লেগে অন্তত ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন: দ্বীপ হাতিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

শনিবার (১৫ মার্চ) ভোর রাতে বিষয়টি নিশ্চিত করেন চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক। এর আগে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আরো পড়ুন: ইফতার শেষে ফেরার পথে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি, গ্রেপ্তার-২

এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন: বিধবার ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে করলো ডাকাতি

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা চার্জের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চৌমুহনী বাজারের হর্কাস মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে একটি ছাপাখানা দোকান, একটি প্লাস্টিকের খেলনা দোকানসহ অন্তত ৬টি দোকান পুড়ে যায়।

আরো পড়ুন: প্রয়াত বিএনপি নেতা ব্যারিষ্টার মওদুদের ৪র্থ মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা চার্জ দেওয়ার দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৬টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চৌমুহনীতে আগুনে পুড়ল ৬ দোকান

আপডেট সময় : ০৯:০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫