ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

সুবর্ণচরে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০ ৯০২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরে ব্যবসায়ী আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যার ঘটনায় চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রকাশ ফজলু মুহুরিকে (৪৫) প্রধান আসামী করে একটি মামলা দায়ের হয়েছে। ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি শাহেদ উদ্দিন।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নিহতের ভাই সফিকুর রহমান বাদী হয়ে ২৪জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত নামা আরও ১০-১১জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ফজলুল হক ফজলুকে প্রধান ও তার মামা ৪নং ওয়ার্ড ইউপি সদস্য বাহার মেম্বারকে ২য় আসামী করা হয়েছে। এদের মধ্যে ৩জনকে ঘটনার রাতে আটকের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
প্রসঙ্গত, পূর্ব বিরোধের জের ধরে বুধবার রাতে উপজেলার কাঞ্চন বাজারে আওয়ামীলীগ নেতা ফজলুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসী আব্দুল মান্নানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মান্নানকে হত্যা করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২লাখ টাকা ও মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন মামলার বাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুবর্ণচরে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার-৩

আপডেট সময় : ০৫:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০